Description
গোপালভোগ আমের রাজা ল্যাংড়া আমের পরেই গোপালভোগের স্থান। এই আমটি আকার গোলাকার এবং ওজনে ২০০ থেকে ৫০০ গ্রামের মধ্যে হয়। উন্নত প্রজাতির আম মৌসুমের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে পাওয়া যায়। অসাধারণ রং অতুলনীয় মিষ্টি স্বাদ গন্ধ যুক্ত।আমের খোসা একটু মোটা হয় যদিও আঁটি পাতলা হয়। বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এই গোপালভোগ উন্নত মানের আমের ফলন পাওয়া যায়। আমটির শুরুতে মুকুল আসে এবং জৈষ্ঠ্য মাসের মাঝামাঝি সময় এর ফল পাকতে শুরু করে। এটি প্রথমে কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ লালচে বর্ণের হয়। আসবি নাম হিসেবে এর পরিচিতি রয়েছে। মে মাসের শেষের দিক থেকে এর ফলন হয় । খুব অল্প সময় বাজারে থাকে। এই আমটি বাংলাদেশের প্রায় সব জেলাতেই পাওয়া যায়।
বাংলাদেশে উৎপন্ন অতি উৎকৃষ্ট জাতের আমের মধ্যে অন্যতম গোপালভোগ আম। এটি মৌসুমের সবার আগে পরিপক্ব হয় এবং আমটি পাকার পর খুব বেশি দিন থাকে না, বাজারে এসে দেখতে দেখতেই শেষ হয়ে যায়। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই আম পরিপক্বতা লাভ করতে শুরু করে। গোপালভোগ আম খাওয়ার উপযুক্ত সময় মে মাসের ২৫ তারিখের পর।
আমটি মাঝারি আকৃতির এবং সামান্য লম্বা। এই আমের ওজন ২১০ গ্রাম থেকে ২৪০ গ্রাম পর্যন্ত হতে পারে। এর কোনও আঁশ নেই, শাস আঁশবিহীন ও রসাল, খাদ্যাংশের রঙ গাঢ় কমলাভ। মিষ্টিতে ভরপুর এই আমটির গড় মিষ্টতা ২২.৬%। এর চামড়া/খোসা কিছুটা পুরু হলেও আঁটি পাতলা হওয়ায় ভক্ষনযোগ্য অংশ প্রায় ৬০ ভাগ। গোপালভোগ অনেকটা কালচে সবুজ বর্ণের হয়ে থাকে। পাকলে ত্বক হালকা থেকে কিছুটা হলুদাভ বর্ণ ধারণ করে।
পাকা অবস্থায় সংগ্রহ করে ৩-৪ দিনের বেশি ঘরে রাখা যায় না।
Reviews
There are no reviews yet.