Description
দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রাং ধারণ করে। ফলের শাঁস হলুদাভ। কাঁচা অবস্থায় আমের গন্ধ সত্যিই পাগল করা। অত্যন্ত রসাল এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে ১৯.৭%। বোঁটা চিকন। আটি অত্যন্ত পাতলা। পোক্ত হবার পর সংগ্রহীত হলে গড়ে ৮-১০ দিন রাখা যাবে।
ল্যাংড়া আমের বৈশিষ্ট্য
বাংলাদেশে সব জেলাতেই এই আম জন্মে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোর এলাকায় বেশি জন্মে। সাপাহারের ল্যাংড়া আম স্বাদে, মানে উন্নত। খাওয়ার উপযোগী অংশ ৭৩.১%, ওজন ৩১৪.১ গ্রাম। মধ্য মৌসুমি জাত ল্যাংড়া। আষাঢ় মাসের শেষ অবধি- জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাজারে পাওয়া যায়।




Reviews
There are no reviews yet.